You have reached your daily news limit

Please log in to continue


তিন দিনে ৫৫ দলের সঙ্গে সংলাপ করবে ইসি, কোন দল কবে

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর ধারাবাহিকভাবে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

সংলাপে ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হতে পারে। প্রথম দিনের সংলাপে বিএনপি, জামায়াতসহ ১৯টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানাতে পারে ইসি।

আজ মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ আজকের পত্রিকাকে এসব তথ্য জানান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হবে। অংশীজনদের সঙ্গে আলোচনার পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাদা বৈঠকও অনুষ্ঠিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন