বগুড়ায় সিনেমার শুটিং করতে গিয়ে মারা গেছেন নাটক ও সিনেমার অভিনেতা সোহেল খান।
মঙ্গলবার সকালে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল আনুমানাকি ৬০ বছর।
‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় ছিলেন।
সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল গ্লিটজকে বলেন, "সকালবেলা উঠে নাস্তা করে সবার সঙ্গে কুশলাদি বিনিময়, হাসি-ঠাট্টা করে পোশাক পরিবর্তনের জন্য নিজের রুমে গিয়েছিলেন। রেডি হয়ে বের হয়ে রুমের সামনে পড়ে যান।
“হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন হার্ট অ্যাটাক করে মারা গেছেন।”
ইকবাল জানিয়েছেন, সোহেল খানের মরদেহ পরিবারের সঙ্গে কথা বলে তার বাড়ি সাভারের ধামরাইয়ে নিয়ে যাওয়া হবে।