তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি এখনো একমত হতে পারেননি মালিক ও শ্রমিকপক্ষ। মালিকপক্ষ নিম্নতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চান। শ্রমিকপক্ষ ২২ হাজারের বিষয়ে এখনো অনড়।
গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নে মজুরি বোর্ডের চতুর্থ বোর্ড সভা শেষ এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (২৪) নভেম্বর দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে সভা শেষে ব্রিফিংয়ে এ বিষয়ে জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
সভায় আলোচ্যসূচিতে ছিল দুটি বিষয়। এগুলো হলো- গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন