You have reached your daily news limit

Please log in to continue


অ্যাকারম্যানের ঝড়ো ১৫০, প্রথম সেশনে বাংলাদেশের অর্জন ২ উইকেট

১৩৭ বলেই ১৫০ রান। টেস্ট ফরম্যাটে মার্কাস অ্যাকারম্যান ওয়ানডে নাকি টি-টোয়েন্টি খেলছিলেন, বোঝা যাচ্ছিল না। তবে লাঞ্চের ঠিক আগে তাকে এলবিডব্লিউ করেছেন শরিফুল ইসলাম।

সবমিলিয়ে সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের অর্জন ২ উইকেট। ৩ উইকেটে ২২৮ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে দক্ষিণ আফ্রিকা। তাদের লিড এরই মধ্যে ১৩৭ রানের।

যে পিচে বাংলাদেশের ব্যাটাররা একের পর এক উইকেট বিলিয়ে দিয়েছে, সেই পিচেই দাপট দেখাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ৯৬ রানের জুটি গড়েছিলেন মার্কাস অ্যাকারম্যান ও জুবায়ের হামজা। তবে সেই জুটি অবশেষে ভেঙেছে খালেদ আহমেদের বলে ২৭ রান করে হামজা ফিরলে।

খালেদের বলে ইনসাইড এজে বল ব্যাটে লাগে হামজার। পরে সেই বল চলে যায় গালিতে থাকা ফিল্ডার মাহফিজুল ইসলামের রবিনের কাছে। সহজেই সেটি তালুবন্দি করেন তিনি। ১৪৫ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন