দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু নথিভুক্ত হয়নি।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এ হিসাব সোমবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও উপসর্গ নিয়ে এক হাজার ২৫৬ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।
একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৬৮ জনের। এ নিয়ে চলতি বছর ২৬ হাজার ৩০০ জনের হাম শনাক্ত হয়েছে।
এছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ২৮৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৫৯ হাজার ১৯০ জন।