You have reached your daily news limit

Please log in to continue


মশার দ্বিমুখী আক্রমণে জনস্বাস্থ্য, এবারও কি প্রচলিত কৌশলে সমাধান?

বাংলাদেশে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে নতুন এক বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে জনস্বাস্থ্য ব্যবস্থাপনা। একদিকে বছরের শেষ প্রান্তে এসেও ডেঙ্গুর সংক্রমণ প্রত্যাশিত মাত্রায় কমছে না, অন্যদিকে নগরাঞ্চলে কিউলেক্স মশার বিস্তার ও উপদ্রব বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে একই সময়ে দুটি ভিন্ন প্রজাতির মশা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে। পরিস্থিতি বিবেচনায় এখনই প্রয়োজন এডিস ও কিউলেক্স মশার জন্য পৃথক, বিজ্ঞানসম্মত ও সমন্বিত নিয়ন্ত্রণ পরিকল্পনা।

বাংলাদেশে সাধারণত বর্ষা-পরবর্তী সময়ে ডেঙ্গুর সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করে। নভেম্বর ও ডিসেম্বর মাসে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার প্রবণতা দীর্ঘদিনের। কিন্তু ২০২৬ সালের চিত্র সেই পরিচিত ধারার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। নভেম্বরের শেষভাগেও উল্লেখযোগ্যসংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এর সঙ্গে চলতি মাসে কয়েক দফা বৃষ্টিপাত যুক্ত হওয়ায় সংক্রমণ আরও দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ডিসেম্বর মাসেও ডেঙ্গুর উল্লেখযোগ্য সংক্রমণ অব্যাহত থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

সাধারণত বছরের এই সময়ে ডেঙ্গুর প্রকোপ কমে আসার কথা থাকলেও প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা পরিস্থিতির ভিন্ন চিত্র তুলে ধরছে। এটি শুধু চলতি বছরের সংক্রমণের ব্যাপকতা নয়, বরং ডেঙ্গুর প্রচলিত মৌসুমি প্রবণতার পরিবর্তনের সম্ভাবনাকেও নির্দেশ করে।

ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ রয়েছে। অর্থাৎ ডেঙ্গু এখন আর কেবল ঢাকা মহানগরী বা কয়েকটি বড় শহরের সমস্যা নয়। দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে সংক্রমণের বিস্তার ঘটেছে। এ বাস্তবতা ডেঙ্গু নিয়ন্ত্রণের পরিকল্পনাকে মহানগরকেন্দ্রিক সীমাবদ্ধতা থেকে বের করে সারা দেশের স্থানীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজনীয়তা তৈরি করেছে।

ডেঙ্গুর সংক্রমণ কখন কমবে, তা নির্ধারণে শুধু মাস বা ঋতু পরিবর্তনের হিসাব যথেষ্ট নয়। তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা, পানির প্রাপ্যতা এবং মশার বেঁচে থাকার অনুকূল পরিবেশ—সবকিছুই সংক্রমণের গতিপ্রকৃতিকে প্রভাবিত করে। নভেম্বরের বৃষ্টিপাতের ফলে বাড়ির ছাদ, বারান্দা, নির্মাণাধীন ভবন, ফুলের টব, পুরোনো টায়ার, প্লাস্টিকের পাত্র ও বিভিন্ন পরিত্যক্ত সামগ্রীতে পানি জমে থাকতে পারে। এসব ক্ষুদ্র জলাধার এডিস মশার প্রজননের উপযোগী পরিবেশ তৈরি করে।

এখানে মনে রাখা প্রয়োজন, বৃষ্টিপাতের সঙ্গে ডেঙ্গুর সম্পর্ক থাকলেও বৃষ্টির পরপরই রোগীর সংখ্যা বেড়ে যায় না। বৃষ্টির পর জমে থাকা পানিতে এডিস মশার ডিম থেকে লার্ভা তৈরি, লার্ভার বিকাশ, পূর্ণাঙ্গ মশার আবির্ভাব এবং ভাইরাস সংক্রমণের উপযোগী মশা তৈরির জন্য সময় লাগে। এরপর মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তেও একটি নির্দিষ্ট সময় প্রয়োজন হয়। ফলে নভেম্বরের বৃষ্টিপাতের প্রভাব ডিসেম্বর মাসেও ডেঙ্গু পরিস্থিতিতে প্রতিফলিত হতে পারে। এ কারণে এখন থেকেই এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করার কার্যক্রম জোরদার করা জরুরি।

ডেঙ্গুর পাশাপাশি আরেকটি বিষয় নগরবাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। সেটি হলো কিউলেক্স মশার উপদ্রব। সাধারণত শীতের শুরু থেকে শীতকালজুড়ে দেশের বিভিন্ন নগর এলাকায় কিউলেক্স মশার ঘনত্ব ও উপদ্রব বাড়তে দেখা যায়। বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই মশার বিস্তার নাগরিক জীবনে অস্বস্তি তৈরি করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন