You have reached your daily news limit

Please log in to continue


ইরানের 'বিকল্প ব্যাংকিং নেটওয়ার্কে'র ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন নিষেধাজ্ঞার আওতায় এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যারা ইরানের কথিত শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্ক অর্থাৎ ছায়া বা বিকল্প ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত বলে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র ।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে সোমবার পোস্ট করা এক বিজ্ঞপ্তি থেকে, ইরানের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা এই নতুন নিষেধাজ্ঞার বিষয়ে জানা যায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মার্কিন ট্রেজারি বিভাগ ইরান-সংশ্লিষ্ট আটজন ব্যক্তি এবং ইরান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও হংকংয়ে অবস্থিত ২২টি সংস্থাকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে।

মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে যে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অগাস্টের মধ্যে আনুমানিক ১৪ দশমিক সাত বিলিয়ন ডলার মূল্যের আর্থিক কার্যকলাপ শনাক্ত করেছে ফিনান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক বা ফিনসেন, যা ইরানের 'শ্যাডো ব্যাংকিং' ব্যবস্থার সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুসারে, প্রায় তিন বছর আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে প্রতিষ্ঠিত 'ইরানি মুদ্রা ও স্বর্ণ বিনিময় প্রতিষ্ঠান'কেও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন