আগের দিন সোমবারের মতো আজও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, এখন থেকে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা, যা গতকাল ছিল ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। এর ফলে ভরিতে সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বেড়েছে।
আজ মঙ্গলবার বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলেও জানিয়েছে বাজুস।