কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে তাঁর সঙ্গে বৈঠক করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সচিবালয়ে গতকাল সোমবার দুপুরে এই বৈঠক হয়।
বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমকে বলা হয়, রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীকে তারা বলেছে, ঐক্য চাইলে অবশ্যই সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।
আর সরকারের পক্ষ থেকে বলেছে, নতুন করে ঐক্য হওয়ার কিছু নেই। বিদ্যমান ঐক্যকে আরও সুসংহত করতে চায় সরকার। ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মত, পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে একসঙ্গে থাকার বার্তা দিতেই এই মতবিনিময়।
এনসিপির চাওয়া
• ঐক্যের উদ্যোগ শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না।
• আ.লীগ ও ভারতের ইস্যুতে দীর্ঘমেয়াদি রোডম্যাপ চাই।
সরকারের বক্তব্য
• নতুন করে ঐক্য হওয়ার কিছু নেই। বিদ্যমান ঐক্য সুসংহত করার চেষ্টা।
• নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার হবে।