You have reached your daily news limit

Please log in to continue


মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রোহিঙ্গা গণহত্যায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর মিয়ানমারের পাঁচজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে এই জঘন্য অপরাধের জন্য দোষী সাব্যস্ত করার পর ব্রিটিশ সরকার এই কঠোর পদক্ষেপ নিল।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা নিজের দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। ওই সময় মুসলিম এই সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালানো হয়েছিল বলে গত ১৯ নভেম্বর রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত।

আইসিজের এই রায়কে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডার মতো দেশগুলোও যোগ দিয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে বলেন, গণহত্যার মতো গভীরভাবে মর্মাহত করার মতো অপরাধের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া অবশ্যই আমাদের মূল্যবোধের প্রতিফলন হতে হবে এবং সুস্পষ্ট পদক্ষেপের মাধ্যমে তা প্রমাণ করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন