You have reached your daily news limit

Please log in to continue


পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর আবারও ঘরোয়া ফুটবলের প্রাণচাঞ্চল্যে মুখর হতে যাচ্ছে ঢাকার জাতীয় স্টেডিয়াম। মঙ্গলবার ফেডারেশন কাপের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে। সেখানে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

সর্বশেষ ২০২১ সালের সেপ্টেম্বরে জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেবার মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। এরপর সংস্কারের জন্য দীর্ঘ সময় বন্ধ থাকে দেশের ফুটবলের অন্যতম প্রধান এই ভেন্যু। প্রায় চার বছর ধরে ১৫৮ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ শেষে গত বছরের জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে স্টেডিয়ামটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তর করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

ক্লাব ও সমর্থকদের পক্ষ থেকে জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল ফেরানোর দাবি থাকলেও গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ পর্যন্ত সেখানে কেবল আন্তর্জাতিক ফুটবলই আয়োজন করে বাফুফে। এরপর সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ১২ লাখ টাকা ব্যয়ে নতুন টার্ফ বসানো হয়। অবশেষে এই স্টেডিয়ামে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের সাতটি ম্যাচ আয়োজনের ঘোষণা দেয় বাফুফে। দর্শকদের প্রবেশের জন্য ১৪ ও ১৮ নম্বর গেট খোলা থাকবে। তবে টুর্নামেন্টটির নকআউট পর্বের ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তনকে ঈদের আনন্দের সঙ্গে তুলনা করেছেন রহমতগঞ্জের কোচ কামাল বাবু। গতকাল দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘আমাদের সবার কাছে ব্যাপারটি ঈদের মতো আনন্দের। জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফেরায় খেলোয়াড়, ক্লাব কর্মকর্তা ও সমর্থকরা উচ্ছ্বসিত। অনেক ফুটবলপ্রেমীও আমাকে ফোন করে ম্যাচগুলোর খোঁজ নিয়েছেন। সত্যি বলতে, এই মাঠে খেলার যে আকর্ষণ, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন