You have reached your daily news limit

Please log in to continue


তুরস্কে খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

চলতি বছর ফিফার আর কোনো আন্তর্জাতিক উইন্ডো না থাকায় জাতীয় দলের সামনে আপাতত কোনো ম্যাচ নেই। আগামী বছরের প্রথম ফিফা উইন্ডো শুরু হবে ২২ থেকে ৩০ মার্চ। তবে সেই উইন্ডোর আগেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে তুরস্কে এক বা একাধিক প্রীতি ম্যাচ খেলতে বাফুফেকে প্রস্তাব দিয়েছে কিরগিজস্তান ফুটবল ফেডারেশন।

সম্প্রতি কিরগিজস্তান ফুটবল ফেডারেশনের কাছ থেকে এই আমন্ত্রণপত্র পেয়েছে বাফুফে। গতকাল অনুষ্ঠিত জাতীয় দল কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। আমন্ত্রণের বিষয়টি পর্যালোচনার জন্য জাতীয় দলের সাবেক এক ম্যানেজার ও জাতীয় দল কমিটির এক সদস্যকে দায়িত্ব দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এমনটাই জানিয়েছে এক সূত্র।

ঘরোয়া ফুটবলের সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর বাংলাদেশ ফুটবল লিগ পুনরায় শুরু হয়ে প্রথম লেগ শেষ হবে ১৬ জানুয়ারি। এরপর থাকবে মধ্যবর্তী দলবদলের বিরতি। সেই বিরতির সময়ও জাতীয় দলের ম্যাচ আয়োজনের কথা বিবেচনা করছে ফেডারেশন। তবে জানুয়ারি বা মধ্যবর্তী দলবদলের বিরতি—কোনো সময়ই ফিফা উইন্ডো না থাকায় হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও শমিত সোমদের মতো প্রবাসী ফুটবলারদের ক্লাব থেকে ছাড়পত্র পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন