You have reached your daily news limit

Please log in to continue


এআই দিয়ে ছবি-ভিডিও বানিয়ে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

বিদেশে বিভিন্ন স্থানে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও নানা ধরনের মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে তা সফল হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘চির ভাস্বর শহীদ জিয়া’—শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার আয়োজনে অনুষ্ঠিত এই প্রকাশনা উৎসবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহান লিখিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।

বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের বাইরে ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিভিন্ন স্থানে যাঁরা পালিয়ে আছেন, সেখান থেকে এআই প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের অসত্য প্রচারণা চালানো হচ্ছে।’ অতীতে যেভাবে ইতিহাস ও তথ্য বিকৃত করে একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা তৈরির চেষ্টা হয়েছিল, এখনো সেই একই কায়দায় ষড়যন্ত্র চলছে বলে তিনি অভিযোগ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন