You have reached your daily news limit

Please log in to continue


ক্যানবেরায় গ্র্যাজুয়েট হাউসের দিনগুলো

সিডনিতে তথাকথিত ইংরেজি ‘তালিম’ শেষ করে পড়াশোনার অভিপ্রায়ে ক্যানবেরায় পা রাখলাম অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে—সংক্ষেপে এএনইউ। ওখানে বেশির ভাগ ছাত্রাবাসকে হল না বলে কলেজ বলা হয়। ব্যতিক্রম ছাড়া ছেলে ও মেয়ে একই কলেজের বাসিন্দা। এমনই একটি কলেজে—সম্ভবত বার্গম্যান কলেজে—কিছুদিন কাটাতে হয়েছিল।

দেশটির রাজধানী শহরটি একেবারেই আলাদা, একটি রাজ্যের মর্যাদায়। একসময় রাজধানী সিডনি হবে, না মেলবোর্ন হবে—এই তর্ক যখন তুঙ্গে, তখন ফয়সালার ফসল হিসেবে আবির্ভূত হয়েছিল ক্যানবেরা—অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (এসিটি)। সংসদ, সরকার, ওয়ার মেমোরিয়াল, ন্যাশনাল গ্যালারি এবং বিদেশি দূতাবাস নিয়ে পরিকল্পিত এক ছিমছাম শহর। এখানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য ডোবে সাড়ে আটটায়। গ্রীষ্মকালে শহরটিতে দিবালোক-সঞ্চয় সময় (ডিএসটি) চালু থাকার কারণে দিন অনেক বড় হয় এবং রাত প্রায় সাড়ে আটটা পর্যন্ত বাইরে পর্যাপ্ত আলো থাকে। বাইরে আলো থাকতেই অস্ট্রেলীয়রা ছয়টা থেকে সাড়ে আটটার মধ্যে নৈশভোজ শেষ করে। বাংলাদেশে আমরা রাতের খাবার খেতাম কমপক্ষে বারোটায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন