You have reached your daily news limit

Please log in to continue


প্রযুক্তিনির্ভর অপরাধ নিয়ন্ত্রণ অসম্ভব নয়

খুলনা হঠাৎ আতঙ্কের জনপদ হয়ে উঠল কেন?

ঠিক হঠাৎ বলা যায় না। খুলনায় সহিংসতা ও হত্যাকাণ্ড বৃদ্ধির পেছনের পটভূমি ও একাধিক কারণ বিশ্লেষণের দাবি রাখে। এ ক্ষেত্রে খুলনায় একের পর এক কলকারখানা বন্ধ হয়ে সৃষ্ট মাত্রাতিরিক্ত বেকারত্বের সুযোগ নিয়ে সন্ত্রাসী চক্রগুলো অর্থ ও মাদকের প্রলোভনে কর্মহীন যুবকদের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে, যা বর্তমানে অঞ্চলটিকে আতঙ্কের জনপদ হিসেবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখছে। সন্ত্রাসী গ্রুপগুলোর এলাকাভিত্তিক আধিপত্য বিস্তার, মাদক কারবার ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ এবং সীমান্তপথে আসা মাদক ও অবৈধ আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা অনেকাংশে দায়ী। মাদক ব্যবসা থেকে শুরু করে চাঁদাবাজি, ঘের দখল,

ঠিকাদারি নিয়ন্ত্রণ—এসব মিলিয়ে সেখানে একটা পেশাদার অপরাধী বাহিনীর অপরাধচক্র গড়ে উঠেছে।
পাশাপাশি, অপরাধীদের জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়া এবং প্রতিশোধের ভয়ে ভুক্তভোগীদের মামলা বা সাক্ষ্য প্রদানে অনীহা অপরাধপ্রবণতাকে বাড়তি মাত্রা দিচ্ছে। ২০২৪-এর গণ-অভ্যুত্থান ও রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন এবং ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের অন্তর্কোন্দল সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন