You have reached your daily news limit

Please log in to continue


নেপাল লিগের ফাইনালে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার

নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরের ফাইনাল আজ (২১ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশি দুই আম্পায়ার। এমন দায়িত্ব পাওয়ায় ম্যাচ শুরুর আগেই মাসুদুর রহামান মুকুল এবং গাজী সোহেলকে অভিনন্দন জানিয়েছে বিসিবির আম্পায়ার্স বিভাগ।

নেপাল প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল। অন্যদিকে, টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল। দুজনই আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার। 

তাদের অভিনন্দন জানিয়ে দেওয়া এক বিবৃতিতে বিসিবি জানায়, 'নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) ২০২৬ আসরের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়ায় বাংলাদেশের আইসিসি আন্তর্জাতিক প্যানেল আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স বিভাগ।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন