রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রমনা থানার সহসভাপতি তামজীদ হাসানকে (২৪) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকালে খিলগাঁও থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া তামজীদ হাসান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রমনা থানার সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সহসভাপতি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।