ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরান আগ্রহী বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান এখনো এমন কোনো প্রস্তাব দেয়নি, যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য।
শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর টাইমস অব ইসরাইলের
ট্রাম্প বলেন, ‘ইরান চুক্তি করতে চায়। কিন্তু তারা এমন কোনো চুক্তি করতে রাজি নয়, যা আমার কাছে গ্রহণযোগ্য।’