You have reached your daily news limit

Please log in to continue


মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন যেভাবে

শরীরে আয়রন বা লৌহের ঘাটতি হলে আমরা সাধারণত কলিজা বা লাল মাংস খাওয়ার কথা ভাবি। কিন্তু স্বাস্থ্যঝুঁকি, পরিবেশগত উদ্বেগ কিংবা আকাশচুম্বী দামের কারণে অনেকে এখন মাংস খাওয়া কমিয়ে দিচ্ছেন। এদিকে বিশ্বজুড়ে প্রতি তিনজনে একজন ভুগছেন আয়রনের অভাবে। সারাক্ষণ ক্লান্তি, দুর্বলতা কিংবা অল্পতে হাঁপিয়ে ওঠা–এসবই শরীরে আয়রন কমে যাওয়ার লক্ষণ। মাংস খাওয়া বাদ দিলেও উদ্ভিজ্জ খাবার থেকে আমরা আয়রন পেতে পারি। তবে এ ক্ষেত্রে ঠিক কতটুকু আয়রন পাওয়া যাবে, তা কেবল ‘কী খাচ্ছি’ তার ওপর নির্ভর করে না। এটা কীভাবে রান্না করে বা কার সঙ্গে মিশিয়ে খাচ্ছি তার ওপরও অনেকাংশে নির্ভর করে। মাংস ছাড়াই শরীরের আয়রন শোষণের ক্ষমতা বাড়িয়ে দেওয়ার এমনই ৫টি উপায় জেনে রাখতে পারেন

কোনো শাক সেদ্ধ করুন, কোনোটি ভাপিয়ে খান

শৈশব থেকে আমরা জেনে এসেছি, পালংশাকে প্রচুর আয়রন থাকে। তথ্যটি সত্য। কিন্তু কাঁচা পালংশাক থেকে আমাদের শরীর খুব সামান্যই আয়রন শোষণ করতে পারে। কারণ পালংশাক, বিট পাতা বা সুইস চার্ডের মতো শাকগুলোতে অক্সালেট নামক এক ধরনের যৌগ থাকে, যা আয়রন আটকে রাখে। তবে এই শাকগুলো সেদ্ধ করে নিলে অক্সালেট বেরিয়ে যায় এবং শরীর সহজে আয়রন শোষণ করতে পারে। অন্যদিকে লেটুস কিংবা বাঁধাকপির মতো শাকে অক্সালেট কম থাকে। তাই এগুলো কাঁচা বা হালকা ভাপিয়ে খেলে ভিটামিন সি অটুট থাকে, যা আয়রন শোষণে সাহায্য করে।

আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে থাকুক ভিটামিন সি

উদ্ভিজ্জ উৎস বা নন-হিম আয়রন আমাদের শরীর মাংসের তুলনায় বেশ ধীরে শোষণ করে। লন্ডনের কিংস কলেজের পুষ্টিবিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক ইয়েমিসি লাতুন্দে-দাদার মতে, উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণের ক্ষমতা বাড়াতে ভিটামিন সি দারুণ কার্যকর। তাই ডাল, ছোলা বা শাকসবজি খাওয়ার সময় খাবারের ওপর এক টুকরো লেবুর রস চিপে নিন। অথবা সকালের নাশতার সঙ্গে এক গ্লাস কমলার রস রাখুন।

ফার্মেন্টেড বা গাঁজানো খাবার বেছে নিন

খাবার প্রক্রিয়াজাতকরণের ফার্মেন্টেশন বা গাঁজন পদ্ধতি আয়রন শোষণে জাদুর মতো কাজ করে। শস্যদানা, বাদাম ও বীজে প্রাকৃতিকভাবে ফাইটিক অ্যাসিড থাকে, যা শরীর আয়রন গ্রহণে বাধা দেয়। কিন্তু খাবার ফার্মেন্টেড করা হলে এই ফাইটিক অ্যাসিড ভেঙে যায়। তাই সাধারণ পাউরুটির বদলে সাওয়ারডো ব্রেড বেছে নিতে পারেন, যা আয়রন শোষণে অনেক বেশি সহায়ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন