You have reached your daily news limit

Please log in to continue


ডেনমার্কে বয়স্কতম ব্যক্তির জন্মদিন ঘটা করে উদ্‌যাপন, পরে জানা গেল হিটলারের সহযোগী

ডেনমার্কের ইতিহাসের সবচেয়ে প্রবীণ ও বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি পাওয়ার পর ঘটা করে পালন করা হয়েছিল তাঁর জন্মদিন। কিন্তু উদ্‌যাপনের ঠিক দুই দিন পরই উন্মোচিত হলো এক ভয়াবহ সত্য। জানা গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির দখলাভিযানে ওই ব্যক্তি স্থানীয় নাৎসি পার্টির এক শীর্ষ নেত্রী ছিলেন।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদন থেকে জানা যায়, গত মাসে কার্স্টেন শোয়ালবে নামের এই নারী ১১২ বছর ২১৮ দিন বয়সে পদার্পণ করেন। এ উপলক্ষে তাঁকে ডেনমার্কের ইতিহাসের সর্বকালের সবচেয়ে বয়স্ক নাগরিক ঘোষণা করা হয় এবং বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদ্‌যাপন করে দেশটির মানুষ।

তবে দুই দিন পর নথিপত্র ও ঐতিহাসিক রেকর্ড বিশ্লেষণ করে দেখা যায়, ১৯৪১ সালের আগস্টে ডেনমার্কের উগ্র ডানপন্থী দল ‘ড্যানিশ ন্যাশনাল সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি’-তে যোগ দেন কার্স্টেন শোয়ালবে। দলটিতে দ্রুত তাঁর পদোন্নতি ঘটে এবং ১৯৪৩ সালের আগস্ট থেকে ১৯৪৪ সালের জুলাই পর্যন্ত হোলস্টেব্রো শহরে নাৎসি পার্টির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি দলটির স্থানীয় নারী শাখারও নেতৃত্ব দিয়েছেন এবং তাঁর প্রয়াত স্বামীও নাৎসি পার্টির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন