You have reached your daily news limit

Please log in to continue


শেয়ারবাজারে অভিষেকেই ১.৭৬ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁল অ্যানথ্রপিক

যুক্তরাষ্ট্রের নাসডাক শেয়ার বাজারে যাত্রা শুরুর প্রথম দিনেই বিশ্বের অন্যতম মূল্যবান পাবলিক কোম্পানিতে পরিণত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লেনদেন শেষে জনপ্রিয় এআই চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা এই প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন (১ লাখ ৭৬ হাজার কোটি) ডলারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল পরিমাণ বিনিয়োগের যৌক্তিকতা নিয়ে চলমান বিতর্কের মধ্যে অ্যানথ্রপিকের এই আইপিও বা শেয়ার বাজারে অন্তর্ভুক্তিকে পুরো প্রযুক্তি শিল্পের জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল।

বৃহস্পতিবার অ্যানথ্রপিকের প্রতিটি শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাবে অভিহিত মূল্য নির্ধারিত ছিল ৮৩ ডলার। লেনদেন শুরু হতেই বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে শেয়ারের দাম লাফিয়ে ১১১ দশমিক ৫৩ ডলারে উঠে যায়, যা কোম্পানিটির বাজারমূল্য প্রায় ২ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি নিয়ে গিয়েছিল। তবে দিন শেষে দাম কিছুটা কমে ৯৭ দশমিক ১৭ ডলারে স্থির হয়—যা অভিহিত মূল্যের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন