You have reached your daily news limit

Please log in to continue


অভিনেতা তমাল মাহবুব আটক

রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ‘আলো আসবেই’ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে আজিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এছাড়া বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক রুমীকে আটক করেছে ডিবি পুলিশ।ডিবির সংশ্লিষ্ট সূত্রে দুজনের আটকের তথ্য জানা গেছে।

এরআগে গতকাল রাতে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর থেকে ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন