You have reached your daily news limit

Please log in to continue


২ বছর পর সিরিজ জিতল পাকিস্তান

জয়ের মঞ্চ তৈরি ছিল আগেই, চতুর্থ দিনে বাকিটা সারতে ৯০ মিনিটেরও কম সময় নিল পাকিস্তান। রাওয়ালপিন্ডি টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারাল বাবর আজমের দল।

৯০ রানের ছোট লক্ষ‍্য ১৩ ওভারেই ছুঁয়ে ফেলে পাকিস্তান। দুই ম‍্যাচের সিরিজ জেতে ১-০ ব‍্যবধানে। ২০২৪ সালের অক্টোবরের পর এই প্রথম কোনো সিরিজ জিতল তারা।

৯ উইকেটে ৩০৯ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা। মাত্র ২ ওভার খেলতে পারে তারা।আসিথা ফার্নান্দোকে এলবিডব্লিউ করে ৩১৬ রানে সফরকারীদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেন মোহাম্মাদ আব্বাস।

৮৮ বলে ১২ চারে ৬৬ রানে অপরাজিত থাকেন মিলান রাত্নায়েকে।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে মাত্র ৯৮ রানে গুটিয়ে দেওয়া পাকিস্তান পায় ৯০ রানের ছোট লক্ষ‍্য। ওই রান নিয়ে লড়াইও করতে পারেননি কুসাল মেন্ডিসের দল।

ষষ্ঠ ওভারে স্বাগতিকদের শুরুর জুটি ভাঙেন লাহিরু কুমারা। পরে মোহাম্মাদ তাহাকে ফেরান আসিথা ফার্নান্দো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন