You have reached your daily news limit

Please log in to continue


ম্যাট্রিক্স চেম্বার্সের নথিতে শেখ হাসিনার স্বাক্ষর ‘জাল’, দাবি রাশেদ খাঁনের

ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে লন্ডনভিত্তিক যে ল ফার্ম চিঠি দিয়েছে, সেই ম্যাট্রিক্স চেম্বার্সের দাখিল করা অনুমতিপত্রে শেখ হাসিনার ভুয়া সই ব্যবহারের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি শুক্রবার ফেইসবুক পোস্টে বলেছেন, ‘‘শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো চিঠির স্বাক্ষরের মধ্যে কোনো মিল নাই।

“এখানে ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক স্বাক্ষর জাল করার বিষয়টি স্পষ্ট বোঝা যায়।”

দেশে ফিরতে চাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে (এনআইডি) গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনকে চিঠি দেয় ম্যাট্রিক্স চেম্বার্স। ওই অনুরোধের অগ্রগতি জানতে বৃহস্পতিবার ফের চিঠি দেন ল ফার্মটির আইনজীবী স্টিভেন পাওলস।

আগের চিঠির দ্রুত জবাব দেওয়ার আর্জি জানিয়ে পাওলস চিঠিতে বলেন, শেখ হাসিনার পক্ষে কাজ করার প্রমাণ চেয়েছিল বাংলাদেশ হাই কমিশন।

এ কারণে শেখ হাসিনা স্বাক্ষরিত অনুমতিপত্র সংযুক্ত করার কথা লেখেন পাওলস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন