You have reached your daily news limit

Please log in to continue


সোনার দামে রেকর্ড পতন, ২৪ ঘণ্টায় ভরিতে কমল ১০ হাজার ৯৬৪ টাকা

দেশের বাজারে সোনার দামে রেকর্ড পতন হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে। কমেছে রুপার দামও।

শুক্রবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দরে সোনা-রুপা বিক্রি হচ্ছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলছেন, বাংলাদেশের ইতিহাসে এক দফায় সোনার দাম এতটা আর কখনো কমেনি।

“আন্তর্জাতিক বাজারে গোল্ডের বড় পতন হয়েছে। তার সঙ্গে সমন্বয় করে আমরা দেশের বাজারে সমন্বয় করেছি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক বাজার নিম্নমুখী। মাঝে-মধ্যে ঊর্ধ্বমুখী হলেও বেশিরভাগ সময়ই কমেছে। আমরা হিসাব করে দেখেছি, গত এক বছরে বিশ্ববাজারে প্রতি আউন্স গোল্ডের দাম ২ হাজার ডলার কমেছে। সেই ধারাবাহিকতায় আমাদের দেশের বাজারেও কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন