You have reached your daily news limit

Please log in to continue


ঘূর্ণিঝড় আকভান: শনিবারও বৃষ্টির আভাস

ভারতীয় উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে শনিবারও বাংলাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ শুক্রবার দুপুর ১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করছে এবং বর্তমানে ওড়িশায় অবস্থান করছে।

“সন্ধ্যার ভেতরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে আজ ও আগামীকাল বৃষ্টি থাকবে, পরশু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে।”

বাংলাদেশে ঘূর্ণিঝড়টির প্রভাব সম্পর্কে জানতে চাইলে বজলুর রশিদ বলেন, “বৃষ্টি হবে, আর কিছু হবে না।”

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঘূর্ণিঝড়টি দক্ষিণ উপকূলীয় ওড়িশা ও পাশের উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ অতিক্রম করে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন