You have reached your daily news limit

Please log in to continue


রূপালী ব্যাংকের এলসি জালিয়াতি, ১৬৯ কোটি টাকা ঋণখেলাপি চট্টগ্রামের এক কারখানা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের একটি শাখা কর্মকর্তাদের যোগসাজশে ব্যাংকের কেন্দ্রীয় হিসাব ব্যবস্থা এড়িয়ে অনুমোদিত আমদানি অর্থায়ন সীমার ২১ গুণের বেশি প্রায় ১৬৯ কোটি টাকা দেনা হয়েছে চট্টগ্রামভিত্তিক একটি পোশাক কারখানা।

ব্যাংকটির অভ্যন্তরীণ নিরীক্ষায় এই জালিয়াতির তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, 'বায়েজিদ অ্যাপারেলস (প্রা.) লিমিটেড’ নামের ওই কারখানাটির ব্যাক-টু-ব্যাক ঋণপত্র (এলসি) খোলার অনুমোদিত সীমা ছিল মাত্র ৮ কোটি টাকা। কিন্তু চট্টগ্রামের রূপালী সদন শাখার কর্মকর্তারা ব্যাংকের ‘কোর ব্যাংকিং সিস্টেমে’ (সিবিএস) কোনো তথ্য নথিভুক্ত না করেই এর চেয়ে অনেক বেশি মূল্যের এলসি খোলেন। এতে প্রধান কার্যালয় ও কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে লেনদেনগুলো গোপন রয়ে যায়।

চলতি বছরের জানুয়ারিতে পরিচালিত ওই নিরীক্ষা প্রতিবেদনটি দ্য ডেইলি স্টারের হাতে এসেছে। এতে দেখা গেছে, প্রতিষ্ঠানটির পুরো দেনাই এখন খেলাপি ঋণে পরিণত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে এসব অনিয়ম ঘটেছে। নিরীক্ষার পর গত ফেব্রুয়ারিতে শাখা ব্যবস্থাপকসহ ৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন