You have reached your daily news limit

Please log in to continue


আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ্যায়: রোহিঙ্গা শিবিরে খলিলুর

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ন্যায়বিচারের নতুন অধ্যায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর বলেন, “আন্তর্জাতিক বিচার আদালত রায় দিয়েছে যে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। এই আদালতের ইতিহাসে প্রথমবারের মতো একটি রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হলো।”

বৃহস্পতিবার ঐতিহাসিক রায়ের পরদিনই শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবিরে গিয়ে তিনি এসব কথা বলেন।

সকাল পৌনে ৯টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল খেলার মাঠে পৌঁছান তিনি। তবে সকাল ৮টা থেকেই সেখানে জড়ো হতে থাকেন রোহিঙ্গারা। কানায় কানায় পূর্ণ খেলার মাঠে খলিলুর পৌঁছানোর পর হাততালি দিয়ে কৃতজ্ঞতা জানায় রোহিঙ্গারা।

পরে রোহিঙ্গাদের সালাম জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে এর আগেও তিনি বহুবার শিবিরে এসেছেন। তবে এবারের আসা বিশেষ একটি সময়ে, একটি ঐতিহাসিক মুহূর্তে।

তিনি বলেন, রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবির দীর্ঘ লড়াইয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে আইসিজের রায়ের মধ্য দিয়ে। এ রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থার ইতিহাসেও গুরুত্বপূর্ণ ঘটনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন