You have reached your daily news limit

Please log in to continue


সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পৈত্রিক বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

সাবেক সেনা কর্মকর্তা কারাবন্দি মেজর জেনারেল জিয়াউল আহসানের বরিশাল নগরীর পৈত্রিক বাসভবনে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকালে নগরীর বৈদ্যপাড়া আলহাজ নাসির উদ্দিন সড়কে তহুরা মঞ্জিলে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. রবিউল আল আমিন জানিয়েছেন।

তিনি বলেন, বিকাল ৫টা ৫৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। সেখানে গিয়ে তিনতলা বাসার নিচে একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেছেন তারা। তখন কোনো আগুন পাননি।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন