You have reached your daily news limit

Please log in to continue


আগুন সন্ত্রাসের বিরুদ্ধে চব্বিশের মতো প্রস্তুত হোন: প্রধানমন্ত্রী

‘আগুন সন্ত্রাস’ মোকাবিলায় চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার লালমনিরহাটের মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনের পর এক জনসভায় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “গত কয়েকদিন ধরে দেখেন, পলাতক থেকেও আবার তারা (আওয়ামী লীগ) সেই আগুনের সন্ত্রাস শুরু করেছে, আবার তারা মানুষকে পুড়িয়ে মারার হত্যার রাজনীতি শুরু করেছে, আবার তারা মানুষকে পিছন থেকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে।

“আসুন সকলে মিলে আমরা সেই সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার জন্য নিজেদেরকে আবারও চব্বিশের মতো প্রস্তুত করি। এই প্রস্তুতির আহ্বান আজকে রাখছি।”

প্রধানমন্ত্রী বলেন, “একটি গ্রুপ, একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যেই মহলটি, যেই সন্ত্রাসী গ্রুপটি ষড়যন্ত্র শুরু করেছে; এরা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এদেশকে শাসন করেছিল।”

তিনি বলেন, “যেই দেশে তারা পালিয়ে গেছে, সীমান্তের ওপারে—তারা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদেরকে খুশি করার জন্য তারা আবার এদেশে মানুষের বিরুদ্ধে, এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন