You have reached your daily news limit

Please log in to continue


দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন

চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় আজ বুধবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন এবং নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ ছাড়া আজ বিকেলে সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

চাঁদপুর

চাঁদপুর সদর মডেল থানা–পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় দীপু মনির পরিত্যক্ত বাসায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এর ফলে ওই ভবনের ওপরের ও নিচে বসবাসকারী লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তবে এই আগুন লাগার কারণে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে দীপু মনির ওই বাসায় ২০২৪ সালের ৫ আগস্ট আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রাত সাড়ে নয়টার চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

জানতে চাইলে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, এ বিষয়ে তাঁরা কোনো খবর পাননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন