যে শহরের মানুষ এখনো মাটির নিচে বসবাস করে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১৫:৩৫

মাটির ওপরে নয়, মাটির নিচেই বাড়ি, শোবার ঘর, রান্নাঘর, এমনকি উপাসনালয়! শুনতে অবাক লাগলেও পৃথিবীর কয়েকটি জায়গায় এমন বসতির অস্তিত্ব রয়েছে। কোথাও মরুভূমির প্রচণ্ড গরম থেকে বাঁচতে মানুষ বেছে নিয়েছেন ভূগর্ভস্থ বাড়ি, আবার কোথাও শত শত বছর আগে নিরাপত্তার প্রয়োজনে তৈরি হয়েছিল আস্ত ভূগর্ভস্থ শহর। এসব জায়গার কোনো কোনোটিতে এখনো মানুষ বসবাস করেন। চলুন ঘুরে আসা যাক পৃথিবীর এমন কয়েকটি বিস্ময়কর জনপদ থেকে।


অস্ট্রেলিয়ার কুবার পেডি: মাটির নিচে আধুনিক জীবন


অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত মরু এলাকায় অবস্থিত ‘কুবার পেডি’। জায়গাটি বিশ্বের অন্যতম প্রধান ওপাল বা মূল্যবান রত্নপাথর উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত। তবে এর আরেকটি বিশেষ পরিচয় হলো, এখানকার অনেক বাসিন্দা মাটির নিচে তৈরি বাড়িতে বসবাস করেন।


এখানকার ভূগর্ভস্থ বাড়িগুলো স্থানীয়ভাবে ‘ডাগআউট’ নামে পরিচিত। ওপাল খননের জন্য মাটির নিচে গর্ত খুঁড়তে গিয়ে প্রথমে এসব বসতির সূচনা হয়। পরে খনির ফেলে রাখা অংশকে ব্যবহার করে তৈরি হতে থাকে থাকার ঘর। মরুভূমির প্রচণ্ড গরম এবং রাতের ঠান্ডা থেকে বাঁচতে ভূগর্ভস্থ বাড়ি বেশ কার্যকর হয়ে ওঠে।


কুবার পেডির স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব বাড়ির ভেতরের তাপমাত্রা বাইরের আবহাওয়ার তুলনায় অনেকটাই স্থিতিশীল থাকে। কোনো কোনো বাড়িতে শোবার ঘর, বসার ঘর, রান্নাঘরসহ আধুনিক জীবনের প্রয়োজনীয় সব ব্যবস্থাই রয়েছে। শুধু বাড়ি নয়, এখানকার কিছু হোটেল, গির্জা ও রেস্তোরাঁও মাটির নিচে তৈরি। ফলে বাইরে থেকে দেখলে অনেক সময় বোঝাই যায় না, পাহাড়ের ভেতরে রয়েছে মানুষের বসবাসের জায়গা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও