You have reached your daily news limit

Please log in to continue


পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৮৫৭৮ থেকে ২৪২০৪ টাকা করার প্রস্তাব সিপিডির

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, চার সদস্যের একটি পরিবারের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ রাখতে একজন পোশাকশ্রমিকের মাসিক মজুরি ২৪ হাজার ২০৪ টাকা হওয়া প্রয়োজন।

আজ বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনের এসব প্রস্তাব তুলে ধরা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। এ সময় সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সিপিডির গবেষণায় জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে সম্ভাব্য মজুরির তিনটি স্তর নির্ধারণ করা হয়েছে। প্রথমত, ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা মজুরির ক্রয়ক্ষমতা বর্তমান বাজারে ধরে রাখতে হলে ন্যূনতম মজুরি হতে হবে ১৬ হাজার ৩৫১ টাকা। তবে এ মজুরিতে শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়বে না, শুধু আগের ক্রয়ক্ষমতা বজায় থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন