You have reached your daily news limit

Please log in to continue


যে অভ্যাসগুলো আপনার মাইগ্রেন বাড়িয়ে দিচ্ছে

যাদের বারবার মাইগ্রেন হয়, তারা হয়তো জানেন না কেন এমনটা হচ্ছে। রাতের ঘুম, কর্মক্ষেত্রে দীর্ঘ ও কঠিন সময় কিংবা কোলাহলপূর্ণ পরিবেশে দীর্ঘক্ষণ থাকা- এসবই হয়তো জীবনের স্বাভাবিক অংশ বলে মনে হতে পারে। অথচ এই অভ্যাসগুলোই মাইগ্রেনের প্রকোপ বাড়িয়ে দিতে পারে।

যাদের মাইগ্রেনের প্রবণতা আছে, তাদের মস্তিষ্ক বাইরের বা ভেতরের যেকোনো পরিবর্তনের প্রতি অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে। তাই মাইগ্রেন নিয়ন্ত্রণে দৈনন্দিন অভ্যাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর একটি বড় কারণ হলো ঘুমের ধরন। ঘুমের সময় পরিবর্তন করা, অনেক রাত পর্যন্ত জেগে থাকা বা পর্যাপ্ত না ঘুমানোর ফলে শরীরের স্বাভাবিক ঘুমের চক্র ব্যাহত হতে পারে। এমনকি অতিরিক্ত ঘুমানোর ফলেও কারও কারও মাইগ্রেন শুরু হতে পারে। 

পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি একটি নির্দিষ্ট ঘুমের রুটিন মেনে চলা জরুরি। আপনি দিনের বেশিরভাগ সময় কোথায় কাটাচ্ছেন, তাও গুরুত্বপূর্ণ। ট্রাফিকের অবিরাম শব্দ, উচ্চস্বরে বাজানো গান, কোলাহলপূর্ণ কর্মপরিবেশ বা হেডফোনে উচ্চ শব্দে গান শোনা- এসবই মাইগ্রেনের লক্ষণগুলোকে আরও বাড়িয়ে তুলতে পারে।

দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, উজ্জ্বল আলো, চোখের সামনে দ্রুত পরিবর্তনশীল দৃশ্য বা তীব্র গন্ধ- এসবই আপনার ইন্দ্রিয়গুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। যাদের আগে থেকেই মাইগ্রেনের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এসব বিষয় দৈনন্দিন উদ্দীপনার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন করে তোলে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন