You have reached your daily news limit

Please log in to continue


জলবায়ু পরিবর্তনে সবুজ হয়ে উঠছে আফ্রিকার মরুভূমি

জলবায়ু পরিবর্তনে সবুজ হয়ে উঠছে আফ্রিকার কিছু মরুভূমি। এর মধ্যে অন্যতম বিশ্বের বৃহত্তম হ্রদ লেক চাদ। চাদ, ক্যামেরুন, নাইজার ও নাইজেরিয়ার কোটি কোটি মানুষ এই হ্রদের ওপর নির্ভরশীল। তবে ১৯৬০ থেকে ১৯৯০-এর দশকের মধ্যে দীর্ঘস্থায়ী খরা এবং সেচকাজে পানি সরিয়ে নেওয়ায় হ্রদটির আয়তন ৯০ শতাংশ পর্যন্ত সংকুচিত হয়ে পড়েছিল। বৈশ্বিক উষ্ণায়ন এবং সাহারা মরুভূমির ক্রমাগত বিস্তারের কারণে মনে হয়েছিল, লেক চাদ হয়তো চিরতরে হারিয়েই যাবে।

কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা। বর্তমানে লেক চাদে কয়েক দশকের তুলনায় অনেক বেশি পানি রয়েছে। বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের এক নতুন গবেষণায় দেখা গেছে, ২০১২ সালের পর প্রায় এক দশকে হ্রদটির উন্মুক্ত জলভাগের আয়তন দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং ২০২৫ সালে ৮ হাজার ৩০০ বর্গকিলোমিটার ছাড়িয়েছে।

শুধু লেক চাদেই নয়, আফ্রিকার অযান্য বড় জলাশয়েগুলোতেও পানির স্তর বাড়ছে। ভিক্টোরিয়া, মালাউই, টাঙ্গানিকা এবং তুর্কানা—আফ্রিকার এই চারটি বিশাল জলাশয়ে সাম্প্রতিক বছরগুলোতে পানির স্তর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যে তুর্কানা বিশ্বের বৃহত্তম স্থায়ী মরু-হ্রদ।

আফ্রিকার বৃহত্তম জলাভূমি ‘সাড মার্শেস’-এ পানির পরিমাণ এত বেড়েছে যে, দক্ষিণ সুদানের ভূপ্রকৃতি হয়তো স্থায়ীভাবেই বদলে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন