অল্প সময়ের ব্যবধানে দুটি ঘূর্ণিঝড় কাছাকাছি পথ ধরে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। তৃতীয় ঘূর্ণিঝড় আকভান এখনো বঙ্গোপসাগরে রয়েছে, তবে ধীরগতির কারণে এখনো এর প্রভাব সেভাবে দেখা যায়নি।
আজ বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মূল ঝড়টি ঘণ্টায় ৩ কিলোমিটার গতিতে এগোচ্ছে।’
ধারণা করা হচ্ছে, শুক্রবার ঝড়টি ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
প্রবল ঘূর্ণিঝড় আকারে আকভান এদিন সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২০, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮৫ ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।