You have reached your daily news limit

Please log in to continue


পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে। তবে যখনই চূড়ান্ত হোক না কেন, তা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, নতুন মজুরি নির্ধারণে আইনগত কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সে কারণে ১ ডিসেম্বর বা এমন নির্দিষ্ট কোনো তারিখে নতুন মজুরি ঘোষণার কোনো প্রতিশ্রুতি তিনি দেননি। তবে নতুন মজুরি চূড়ান্ত হওয়ার পর শ্রমিকেরা ১ ডিসেম্বর থেকেই বর্ধিত হারে মজুরি পাবেন। অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বর্ধিত হারে মজুরি পাবেন শ্রমিকেরা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলেন এ কথা বলেন সৈয়দ আজাদ সুবহানী। তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষ এবং বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়া নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান তিনি।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘আমি কিন্তু বলিনি যে ১ ডিসেম্বর নতুন মজুরি ঘোষণা দেব। সেটি আইনগত ও বাস্তবিক কারণে সম্ভব নয়। আমরা যখনই এটি চূড়ান্ত করতে পারব, গেজেট প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে যে বর্ধিত মজুরি ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে প্রাপ্য হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন