১৯৭১ নিয়ে সোনিয়া গান্ধীর স্মৃতিচারণা

প্রথম আলো সৌম্য বন্দ্যোপাধ্যায় প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ২০:০০

দুটি দিন বা দুটি তারিখ সোনিয়া গান্ধী ভুলতে পারেন না। একটি দিনে তিনি বায়না ধরেছিলেন ‘হিরো’কে দেখবেন বলে। তাঁর সঙ্গে পরিচিত হবেন বলে। মনে অনেক দ্বিধা ছিল। অনেক দ্বন্দ্বও ছিল। কিন্তু সব কাটিয়ে তিনি হাজির হয়েছিলেন নায়ক–দর্শনে। অন্য দিনটিতে তাঁর কোল আলো করে এসেছিল কন্যা প্রিয়াঙ্কা। সেই দুই দিনের ব্যবধানও ছিল মাত্র দুটি দিন।


আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এর বর্ণিত সেই ‘হিরো’, তাঁর দেশের মুক্তিযুদ্ধ, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শাশুড়ি ইন্দিরা গান্ধীর সাহস ও শৌর্য এবং সেই সময়কার ঘটনাবলি সোনিয়া লিপিবদ্ধ করেছেন তাঁর নিজের মতো করে। লিখেছেন, ‘স্বস্তি ও আনন্দ যখন দেশজুড়ে বয়ে যাচ্ছে, শাশুড়িমা তখন জানালেন শেখ মুজিবুর রহমান মুক্তি পেয়েছেন। লন্ডন চলে গেছেন। কিন্তু তার চেয়েও আরও উত্তেজক ছিল যখন শুনলাম, তাঁর নতুন দেশে ফেরার আগে তিনি কিছু সময়ের জন্য দিল্লি আসবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও