You have reached your daily news limit

Please log in to continue


প্রাণিসম্পদে নবযাত্রা, খুলছে সমৃদ্ধির নতুন দুয়ার

দেশের প্রাণিসম্পদ খাতকে ঘিরে বড় উন্নয়নযজ্ঞের পরিকল্পনা নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। দুধ ও মাংস উৎপাদনে সক্ষমতা বাড়ানো, উন্নত জাতের গবাদিপশু ছড়িয়ে দেওয়া, প্রাণীর রোগ নিয়ন্ত্রণ এবং খামারিদের আধুনিক সেবা নিশ্চিত করতে প্রায় ১৭ হাজার কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এই অর্থে বাস্তবায়নের জন্য প্রস্তাব করা হয়েছে ৩৪টি প্রকল্প। চিড়িয়াখানার আধুনিকায়ন থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ভেটেরিনারি সেবা, উন্নত প্রজনন প্রযুক্তি, টিকা উৎপাদন এবং সরকারি খামারের সক্ষমতা বৃদ্ধি—সব মিলিয়ে প্রাণিসম্পদ খাতের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে উন্নয়নের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রাণিসম্পদ উৎপাদনব্যবস্থায় নতুন গতি আসবে। বাড়বে দুধ, মাংস, ডিম ও প্রাণিজ খাদ্য উৎপাদনের সক্ষমতা। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের সুবিধা পাবেন খামারিরা। একই সঙ্গে গ্রামীণ কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং পুষ্টিনিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই বিনিয়োগ। ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রস্তাবগুলো প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে কয়েকটির প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী কিছু প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। অন্যগুলোও যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন