You have reached your daily news limit

Please log in to continue


নৃত্য: সংস্কৃতির পরিচয়, রুচি ও সামাজিক দায়বদ্ধতার প্রতিচ্ছবি

নৃত্য সহজ বাংলায় নাচ। মূলত শরীরের অঙ্গপ্রত্যঙ্গের ছন্দময় ও শিল্পসম্মত নড়াচড়ার একটি রূপ। নাচ সাধারণত গীত বা গানের সঙ্গে পরিবেশিত হয়। আবার বাদ্যযন্ত্র ও ছন্দের সঙ্গেও এর সামঞ্জস্য থাকে। মানুষ তার সহজাত আনন্দ প্রকাশ করে নেচে-গেয়ে—পারিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে।

নাচ-গান সনাতন ধর্মে ধর্মীয় আচারের অন্যতম অনুষঙ্গও বটে। তবে নৃত্য বা নাচ শুধু সাংস্কৃতিক চর্চার একটি শৈল্পিক উপস্থাপনা নয়। বরং নাচের মাধ্যমে নিজ জাতি ও জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয় ফুটে ওঠে। এটি সেই জনগোষ্ঠীর আত্মিক বোধ ও দর্শনেরও বহিঃপ্রকাশ। যা কোনো দেশের জনমানুষের সাংস্কৃতিক ঘরানা তথা নিজস্ব পরিচয়ও তুলে ধরে।

নাচের ধরন ও ধারণা
জাতি, গোষ্ঠী ও দেশভেদে আমরা কয়েক ধরনের নৃত্য দেখতে পাই। এর মধ্যে অন্যতম হলো—
প্রথমত, ধ্রুপদি নৃত্য।
দ্বিতীয়ত, লোকনৃত্য।
তৃতীয়ত, বিভিন্ন নৃগোষ্ঠীর নিজস্ব ধারার আদিবাসী নৃত্য।
চতুর্থত, আধুনিক ও সমসাময়িক নৃত্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন