You have reached your daily news limit

Please log in to continue


বারবার ফ্রিজ খোলেন? অজান্তেই বাড়ছে বিদ্যুৎ বিল

ফ্রিজ আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র। খাবার সংরক্ষণ থেকে শুরু করে ঠান্ডা পানি পান-সব কাজেই এর ব্যবহার। তাই গরম কিংবা শীত, সারা বছরই ফ্রিজ চালু রাখতে হয়। কিন্তু অনেকেরই অকারণে বারবার ফ্রিজ খোলার অভ্যাস রয়েছে। কখনো ঠান্ডা পানি নেওয়ার জন্য, কখনো আবার ভেতরে কী আছে তা দেখার জন্য দরজা খোলা হয়। এই অভ্যাসের কারণে অজান্তেই বাড়তে পারে বিদ্যুতের খরচ।

ফ্রিজের দরজা খুললে কী ঘটে?

ফ্রিজের দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভেতরের ঠান্ডা বাতাসের কিছু অংশ বাইরে বেরিয়ে যায়। একই সঙ্গে বাইরের তুলনামূলক গরম বাতাস ভেতরে প্রবেশ করে। ফলে ফ্রিজের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা নির্ধারিত মাত্রায় ফিরিয়ে আনতে ফ্রিজের কুলিং ব্যবস্থা আবার কাজ শুরু করে। এতে কম্প্রেসরকে বেশি সময় চালু থাকতে হতে পারে। বিশেষ করে অল্প সময়ের মধ্যে বারবার দরজা খোলা হলে ফ্রিজের ভেতরের তাপমাত্রা স্থিতিশীল রাখা কঠিন হয়ে পড়ে। ফলে বিদ্যুৎ খরচও বাড়তে পারে।

মাসে কত টাকা অতিরিক্ত খরচ হতে পারে?

২৫০ থেকে ৩০০ লিটারের একটি ফ্রিজ সাধারণ অবস্থায় দৈনিক আনুমানিক ১ থেকে ১.৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করতে পারে। তবে প্রকৃত খরচ নির্ভর করে ফ্রিজের মডেল, বয়স, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি, ঘরের তাপমাত্রা ও ব্যবহারের ধরনের ওপর।

একটি ফ্রিজের দরজা দিনে ২০ থেকে ৩০ বার খোলা হলে বিদ্যুৎ খরচ ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই হিসাব সত্য হলে মাসে অতিরিক্ত ১০ থেকে ১৫ ইউনিট বিদ্যুৎ লাগতে পারে। বাংলাদেশে প্রতি ইউনিটের দাম ৭ থেকে ৮ টাকা ধরলে বাড়তি খরচ দাঁড়ায় প্রায় ৭০ থেকে ১২০ টাকা। তবে এটি আনুমানিক হিসাব, সব ফ্রিজের ক্ষেত্রে একই রকম হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন