You have reached your daily news limit

Please log in to continue


মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

উপমহাদেশের রাজনীতির কিংবদন্তি, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে কৃষক-শ্রমিক, মেহনতি মানুষ ও অধিকারবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ে সোচ্চার ছিলেন এই নেতা। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে পাকিস্তানি শাসনবিরোধী আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। শোষণ, বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে মজলুম জননেতা হিসাবে পরিচিতি এনে দেয়।

দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ভাসানী অনুসারীরা আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবেন। টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে শ্রদ্ধা জানাবেন।

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এক বাণীতে তিনি ভাসানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। রিজভী বলেন, মওলানা ভাসানী ছিলেন আফ্রো-এশিয়া ও লাতিন আমেরিকার নির্যাতিত-নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। শোষিত, নির্যাতিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন সোচ্চার। সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এবং অত্যাচারী শাসক ও শোষকগোষ্ঠীর বিরুদ্ধে তার অবস্থান ছিল আপসহীন। রিজভী আরও বলেন, দেশের ভূপ্রাকৃতিক পরিবেশ, মাটি, মানুষ ও সংস্কৃতির ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিরবচ্ছিন্ন আগ্রাসন চলছে। এ মুহূর্তে মওলানা ভাসানী প্রদর্শিত পথই আমাদের পাথেয়। যুগে যুগে শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি প্রেরণার উৎস হয়ে থাকবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন