চীন প্রস্তাবিত করিডর বাংলাদেশে আসবে কোন পথে, ভবিষ্যৎ কী
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে মিয়ানমারের উপকূলীয় কিয়াউকফিউ বন্দর। এই বন্দর থেকে সমুদ্রপথে বাংলাদেশ। এই পথ ধরে কুনমিংয়ের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করে একটি অর্থনৈতিক করিডরের প্রস্তাব দিয়েছে চীন।
গত ২৬ জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে করিডরটির প্রস্তাব দেন। বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি উল্লেখ করা হয়।
তবে এই করিডরের সুনির্দিষ্ট পথ (রুট) এখনো ঠিক হয়নি। কোন পথে পণ্য পরিবহন হবে, বাংলাদেশের কোন বন্দর ব্যবহার করা হবে কিংবা স্থল ও সমুদ্রপথের মধ্যে কীভাবে সমন্বয় হবে, এসব বিষয় এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীন সফরে ছিলেন—এমন বেশ কয়েকজন বাংলাদেশি কূটনীতিকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী কুনমিং থেকে কিয়াউকফিউ বন্দর পর্যন্ত যোগাযোগব্যবস্থা হবে স্থলপথের। এই বন্দর থেকে ছোট নৌযান (ফিডার ভেসেল) বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে আসবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভূরাজনীতি
- ভূরাজনৈতিক অবস্থান