You have reached your daily news limit

Please log in to continue


শীতে রান্নাঘরের সবজি দিয়েই হবে রূপচর্চা

শীত আসতে না আসতেই ত্বক শুষ্ক হয়ে যাওয়াসহ নানান সমস্যা দেখা দিচ্ছে। এ সময়ে থাকে বিয়ের দাওয়াতসহ নানান উৎসব। ​উৎসব কিংবা বিশেষ কোনো অনুষ্ঠানের আগে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেকেই পার্লারে গিয়ে গোল্ড ফেশিয়াল করানোর কথা ভাবেন। এতো টাকা খরচ না করেও ঘরে থাকা সবজি দিয়েই ত্বকের উজ্জ্বলতা ফেরাতে পারেন। হ্যাঁ ঠিকই বলছি, টমেটো ব্যবহার করতে পারেন।

টমেটো কেন ত্বকে ব্যবহার করবেন

টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপেন ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব নিয়ন্ত্রণ করে, রোদে পোড়া কালচে দাগ দূর করে এবং ভেতর থেকে ত্বককে সতেজ ও কোমল রাখে। ​ঘরোয়া উপায়ে মাত্র কয়েকটি উপকরণের সাহায্যেই আপনি সেরে নিতে পারেন ত্বকের এই বিশেষ যত্ন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন