You have reached your daily news limit

Please log in to continue


স্লিপার বাসের নীতিমালা করতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

স্লিপার বাস চলাচলের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে স্লিপার বাস পরিচালনা, চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

স্লিপার বাস চলাচলের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় যাত্রীদের নিরাপত্তা, বাসের কারিগরি মান, ফিটনেস ও চলাচলের অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রুলে জানতে চেয়েছেন।

এর আগে অননুমোদিত স্লিপার বাস চলাচল বন্ধ এবং এ ধরনের বাস পরিচালনায় নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ বিষয়ে রুল জারি করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন