You have reached your daily news limit

Please log in to continue


অনন্ত জলিলের করুণ পরিণতি নিয়ে যা বললেন ওমর সানী

চিত্রনায়ক অনন্ত জলিলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা প্রসঙ্গে কথা বলেছেন চিত্রনায়ক ওমর সানী। তার মতে, অনন্ত জলিলের ওপর তার আস্থা রয়েছে। সাম্প্রতিক আলোচনা ও সমালোচনা তিনি দ্রুতই সামলে নিতে পারবেন বলে বিশ্বাস করেন এই অভিনেতা।

রোববার (১৫ নভেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন ওমর সানী। সেখানে নিজের ব্যক্তিগত জীবন, ব্যবসা, অভিনয় এবং অনন্ত জলিলকে নিয়ে বিভিন্ন কথা বলেন তিনি।

ভিডিওতে অনন্ত জলিল প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘অনন্ত জলিলের সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি ভালো মনের মানুষ এবং খুব ভালো একজন ফাইটার। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় এটা তার কাছে খুব বড় কোনো ব্যাপার নয়। তিনি বিষয়টি সামলে ফেলবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন