You have reached your daily news limit

Please log in to continue


আপনার ছোট্ট যেসব ভুলে নষ্ট হতে পারে ওয়াশিং মেশিন

একসময় কাপড় কাচার জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করতে হতো। এখন ওয়াশিং মেশিনের কল্যাণে কয়েক মিনিটেই সেই কাজ অনেকটা সহজ হয়ে যায়। ব্যস্ত জীবনে তাই অনেক পরিবারেরই নিত্যদিনের সঙ্গী এই যন্ত্র। তবে নিয়মিত ব্যবহার করলেই যে মেশিন ভালো থাকবে, এমনটা নয়। বরং ব্যবহারের সময় কিছু সাধারণ ভুলের কারণে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে ওয়াশিং মেশিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। বিশেষ করে মোটর, ড্রাম ও ড্রেন পাম্পে দেখা দিতে পারে সমস্যা। তখন মেরামতের জন্য গুনতে হতে পারে বেশ কিছু টাকা। তাই দীর্ঘদিন ওয়াশিং মেশিন ভালো রাখতে কাপড় কাচার সময় কোন ভুলগুলো এড়িয়ে চলবেন, জেনে নিন।

ড্রাম অতিরিক্ত কাপড়ে ভরে ফেলবেন না

একসঙ্গে বেশি কাপড় কাচতে গিয়ে অনেকেই ওয়াশিং মেশিনের ড্রাম প্রায় কানায় কানায় ভরে দেন। এতে সময় ও বিদ্যুৎ বাঁচবে বলে মনে হলেও উল্টো ক্ষতি হতে পারে মেশিনের। প্রতিটি ওয়াশিং মেশিনের নির্দিষ্ট ধারণক্ষমতা থাকে। যেমন ৬, ৭ বা ৮ কেজি। সেই সীমার বেশি কাপড় দিলে ড্রামের মধ্যে কাপড় ঠিকমতো ঘুরতে পারে না। ফলে মোটর ও অন্যান্য যন্ত্রাংশের ওপর অতিরিক্ত চাপ পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন