কী খাচ্ছেন, তার পাশাপাশি কখন খাচ্ছেন, সেটিও স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। হজমশক্তি, বিপাকক্রিয়া ও ঘুমের মান ভালো রাখতে শরীরের স্বাভাবিক জৈবিক ছন্দের সঙ্গে মিলিয়ে রাতের খাবার খাওয়া উচিত।
ঘুমানোর ২–৪ ঘণ্টা আগে রাতের খাবার খান
শরীরের সার্কাডিয়ান রিদম বা জৈবিক ছন্দ অনেকটা জৈবিক ঘড়ির মতো কাজ করে। এটি ঘুম ও জেগে ওঠা, খাওয়া, হরমোন নিঃসরণ এবং হৃদ্যন্ত্রের কার্যক্রমসহ শরীরের বিভিন্ন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। রাতের খাবারের উপযুক্ত সময় নির্ধারণে ঘড়ির সময়ের চেয়ে শরীরের এই জৈবিক ছন্দ বেশি গুরুত্বপূর্ণ।