পশ্চিমবঙ্গে ফের ঝড়ের চোখরাঙানি, বাড়ছে ভারী বৃষ্টির শঙ্কা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১৪:০৯

পশ্চিমবঙ্গে সবেমাত্র শুরু হয়েছে শীতের আমেজ। এর মধ্যেই বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। এর প্রভাবে রাজ্যজুড়ে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।


কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক কর্মকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ অঞ্চলটি শনিবারই সুস্পষ্ট আকার নিয়েছিল। বঙ্গোপসাগরে তৈরি হতে থাকা এই ঝড়ের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে।


এর ফলে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এবং শনিবার (২১ নভেম্বর) কলকাতাসহ হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও সীমান্তবর্তী জেলাগুলোতে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও