You have reached your daily news limit

Please log in to continue


পুলিশের ভুলে ছাড়া পেয়ে গেল আসামি!

নায়িকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এক ব্যক্তি। তবে গ্রেফতারে পুলিশের আইনি প্রক্রিয়ায় ত্রুটি থাকায় শেষ পর্যন্ত তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের হেফাজতে নেওয়ার আবেদনও খারিজ করেছেন ম্যাজিস্ট্রেট।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিকৃত ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের বান্দ্রা থানায় মামলা হয়। পরে এ ঘটনায় দিল্লির বাসিন্দা আরিয়ান দীপক জৈনকে গ্রেফতার করে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন